ঢাকা
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২২
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি পৌরসভায় ফ্যাসিবাদবিরোধী সকল নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা যুবদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) রাত পৌনে ৯টায় দাউদকান্দি উপজেলা যুবদলের আয়োজনে এ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দাউদকান্দি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার। তিনি বলেন, “দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে একটি মহল নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। যুবদল সবসময় জনগণের পাশে থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালন করে আসছে।”

তিনি আরও বলেন, “যে কোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল ঐক্যবদ্ধ। জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তির মোকাবিলা করা হবে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।”

এ সময় উপজেলা যুবদল, পৌর যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন কমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক নেতা বোরহানউদ্দিন ভূঁইয়া, পৌর জাসাসের সদস্য সচিব মুধু সরকার, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য বোরহানউদ্দিনসহ অনেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram