ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪১
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

নবীনগরে মাদক ব্যবসায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক সরবরাহকারী ও কথিত মাদক ব্যবসায়ীদের গডফাদার আশরাফুল ইসলাম ওরফে সেলিমের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ সোমবার (৮ জুন) নারুই-ব্রাহ্মণহাতায় নবীনগর-রাধিকা সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি নেতা বখতিয়ার আহমেদ মহসিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সফিকুল ইসলাম সফু, জাকির মেম্বার, হানিফ মেম্বার, মহসিন মাষ্টার, মো. সজিব প্রমুখ।

বক্তারা বলেন, "আশরাফুল ইসলাম ওরফে সেলিমের নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও মাদক সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সেলিমের বিরুদ্ধে ৫ আগস্টের হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলা রয়েছে। হত্যা মামলা থাকার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। সেলিমসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।"

অভিযুক্ত আশরাফুল ইসলাম সেলিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram