ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০১
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

জয়পুরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের মানববন্ধন এবং কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা প্রদান, গ্রাহকদের স্বার্থরক্ষা, লুটেরা এস. আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর পুলিশি আমলার প্রতিবাদে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ২ ঘণ্টার কলম বিরতির আহবানে জয়পুরহাটে ইসলামী ব্যাংক পিএলসি’র সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ব্যাংকের সামনে সদর রাস্তায় সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের জয়পুরহাট কমিটির সভাপতি হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যাংক গ্রাহক মাও: সাইদুর রহমান, জালাল উদ্দীন, অধ্যাপক নজরুল ইসলাম, হারুনর রশীদ, মাও: জাহাঙ্গীর মন্ডল, ইব্রাহীম মন্ডল, আব্দুল আজিজ, বায়েজিদ হোসেনসহ অন্যারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম চেয়ারম্যানকে নিয়োগ বাতিল করে পূর্বের ব্যবস্থাপনা পুনর্বহাল এবং ব্যাংকের প্রকৃত মালিকদের নিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram