ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫১
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে নড়াইল জেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার স্কুল, কলেজ ও মাদরাসাগুলিতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের স্কুল ও কলেজমুখী করা এবং উপস্থিতি হার বাড়ানোর লক্ষ্যে চালু করা হয়েছে ‘জিরো মিসিং’ নামে বিশেষ কার্যক্রম।

রবিবার (৭ জুন) রাতে জেলা প্রশাসনের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ উদ্যোগের ঘোষণা প্রকাশ করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসন জানায়, সরকারের ‘মিড ডে মিল’ কর্মসূচির পাশাপাশি এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগের আওতায় জেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টানা তিন দিন শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকলে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ‘জিরো মিসিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা প্রয়োজন। এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে উৎসাহিত করবে। শিক্ষার পরিবেশ আরও গতিশীল করবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে উপস্থিতির কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে সে শুধু একটি ক্লাসই মিস করে না, তার শেখার ধারাবাহিকতা ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নড়াইল জেলা প্রশাসন ‘জিরো মিসিং’ উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত হোক। শিক্ষক, অভিভাবক, সুধী সমাজ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব। নিয়মিত উপস্থিতি নিশ্চিত হলে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন হবে। কমে যাবে ঝরে পড়ার প্রবণতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram