ঢাকা
logo
প্রকাশিত : June 8, 2026

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, টপসয়েল কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর অকেজো

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় ফসলি জমির টপসয়েল অবৈধভাবে কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। রবিবার রাতে চলা ওই অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৭ জুন রাত ১১টা থেকে ৮ জুন রাত ২টা ২০ মিনিট পর্যন্ত তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং মোবাইল কোর্টও পরিচালনা করা যায়নি।

তবে ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর পাওয়া যায়। পরিবহনের ব্যবস্থা না থাকায় যন্ত্রটি জব্দ করে নিয়ে আসা সম্ভব হয়নি। তাই পুনরায় ব্যবহার রোধে প্রশাসন সেটিকে ঘটনাস্থলেই যান্ত্রিকভাবে অকেজো করে দেয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমির উর্বর টপসয়েল রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। তাঁর নেতৃত্বে প্রশাসনের একটি দল অভিযানে অংশ নেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram