ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:০৮
logo
প্রকাশিত : জুন ৭, ২০২৬

মান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাঠির আঘাতে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আপেল (২৫) সহ তার বাবা হায়দার আলী, (৬৫) মা আলেফা বেগম (৫০) ও চাচা আব্দুল মতিন (৪০) নামে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউপির ছুটিপুর বিলের বিবাদমান জমিতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ উপজেলার ছুটি গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী হায়দার আলীর ছেলে আপেল (২৫), কছিমুদ্দিন ওরফে বিশার ছেলে হায়দার আলী (৫৫) ও আব্দুল মতিন (৪০)।

জানা গেছে, ঘটনার দিন আসামিরা বিবাদমান জমিতে আমন ধানের চারা রোপণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে নিহত আব্দুল হামিদ চারা রোপণে বাঁধা প্রদান করলে আসামিরা উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে আসামি আপেলের লাঠির আঘাতে আব্দুল হামিদ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছেন।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধে আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য প্রধান অভিযুক্তসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram