ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:০৭
logo
প্রকাশিত : জুন ৫, ২০২৬

বাউফলে তিন প্রতিবন্ধী ভাইদের সহায়তা হিসেবে এক মাসের বেতন ভাতা দিলেন এমপি

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলের ধুলিয়া ইউনিয়নের আলোকী-চাঁদকাঠী গ্রামের মানবেতর জীবনযাপনকারী প্রতিবন্ধী তিন ভাইকে আর্থিক সহায়তা হিসেবে নিজের এক মাসের বেতন-ভাতা প্রদান করলেন স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে এমপির পক্ষে একদল প্রতিনিধি প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে ওই সহায়তা প্রদান করেন।

স্থানীয়দের থেকে জানা গেছে, আলোকী-চাঁদকাঠী গ্রামের মৃত: রতন দাসের তিন ছেলে রিপন দাস (৪৫), সাধন দাস (৩০) এবং নিধু দাস (২৫) জন্মগতভাবে প্রতিবন্ধী। এদের মধ্যে সাধন দাস দৃষ্টি ও বাক এবং বাকি দুইভাই বাক প্রতিবন্ধী। অস্বচ্ছল এবং বৃদ্ধ পিতা-মাতা অনেক কষ্ট করে এদেরকে লালন-পালন করতো। দেড় বছর আগে বাবা রতন দাস মারা যায়। এরপর বৃদ্ধা মা সরস্বতী দাস প্রতিবন্ধী সন্তানদের লালন-পালন করতো। কিন্তু ১৫ দিন আগে মা মারা যাওয়ায় প্রতিবন্ধী তিন ভাই এতিম হয়ে পড়েন। বর্তমানে তারা চাচাতো ভাইয়ের তত্ত্বাবধানে রয়েছে। প্রতিবন্ধীদের দুর্দশার কথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসন, স্থানীয় এমপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নজরে আসে।

ঘটনা প্রবাহে এমপির পক্ষে আজ শুক্রবার উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল প্রতিনিধি দল প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে এমপি সাহেবের এক মাসের বেতনভাতা বাবদ ১ লাখ ৬৫ হাজার নগদ টাকা তাদের হাতে দেন।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা সেক্রেটারী মো. খালিদুর রহমান, এ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, ধুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. মজিবুল হক, সেক্রেটারী মাওলানা আবু তাহের, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাউফল উপজেলা শাখার সভাপতি সনজিত সাহা, সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পালসহ স্থানীয় হিন্দু সম্পদায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram