ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩২
logo
প্রকাশিত : জুন ৫, ২০২৬

সোনাগাজী পৌরসভার বর্জ্য লোকালয়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের লোকালয়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শুক্রবার দুপুরে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের ছাদেকের টেক নামক স্থানে তারা এ কর্মসূচি পালন করেন।

এসময় বক্তারা বলেন, গত কয়েক মাস যাবৎ হঠাৎ করে সোনাগাজী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা সম্পূর্ণ বেআইনীভাবে পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের পাশে ফেলছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে দিন যাপন করছেন স্থানীয়রা। তাদের দাবি চর্মরোগ ও শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রাস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, কদম তলা নূরীয়া মাদরাসার মুহতামিম মাও. রহমত উল্লাহ, স্থানীয় বাসিন্দা সাখাওত হোসেন রায়হান, ব্যবসায়ী সানা উল্যাহ, এমএইচ মাহফুজ ও এহতেশামুল হক প্রমুখ।

বক্তারা আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ওই স্থানে পৌরসভার বর্জ্য ফেলা বন্ধ না করা হলে এলাকাবাসী কঠোর কর্মসূচি পালন করবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram