ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪০
logo
প্রকাশিত : জুন ৫, ২০২৬

কুড়িগ্রামে আগুনে ভস্মীভূত ৫০টির বেশি দোকান, কয়েক কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শহরের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে অত্যন্ত ৫০টির বেশি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি নিরুপণ করতে না পারলেও কয়েক কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার কথা জানান ব্যাবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ভূরুঙ্গামারী উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

ব্যবসায়ীদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছোট-বড় দোকানসহ কমপক্ষে ৫০টির বেশি দোকানঘর পুড়ে গেছে। এই বাজারে কাপড়, কসমেটিকস, ফলের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকানঘর ছিল। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির শংকা করছে স্থানীয় ব্যবসায়ীরা।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি এবং কি পরিমাণে ক্ষতির হয়েছে তা নির্ণয়ে কাজ করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram