ঢাকা
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৯
logo
প্রকাশিত : জুন ৫, ২০২৬

ঈদগাঁওতে দু'ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত অমান্য করায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গতরাতে এ অর্থদণ্ড দিয়েছে।

জ্বালানি সংকটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা প্রতিপালন কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার ও আনসার সদস্যরা অংশ নেন।

নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram