ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
logo
প্রকাশিত : জুন ৪, ২০২৬

গাজীপুরে দুই বাসের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে যাত্রীবাহী দুই বাসের মাঝখানে চাপা পড়ে ব্যাটারি চালিত অটো রিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কয়রা গ্রামের হামেদ প্রামাণিকের ছেলে সুজন (৩৮) ও অজ্ঞাত পরিচয়ের যুবক (২৫)। তিনি অটোরিকশা চালক বলে পুলিশ ধারণা করছেন। বাসন থানার ওসি মোঃ হারুন অর রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস রাস্তার বাম পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা টাঙ্গাইল মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত একটি অটো রিকশাকে চাপা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে অটো রিকশা চালক এবং এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় অটো রিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা থেকে গাজীপুর ও ময়মনসিংহগামী বাম লেনে সব ধরনের যানবাহন চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ ছিল। তবে অপর লাইন দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। পুলিশ দুটি বাস জব্দ করেছে। তবে বাসের চালকরা পালিয়ে গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram