ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০১
logo
প্রকাশিত : জুন ৪, ২০২৬

নড়াইলে রেড ক্রিসেন্ট’র পক্ষ থেকে খাবার পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র পক্ষ থেকে পথচারী ও রিকশা চালকদের মাঝে খাবার পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট’র উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ইউনিট’র চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, ভাইচ চেয়ারম্যান এম জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, নির্বাহী কমিটি’র সদস্য মধুমিতা, আরমান আলী খান প্রমুখ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল জেলা ইউনিট এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল বলেন, গরমে ওষ্ঠাগত সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়া হয়েছে। নড়াইল জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী ও রিকশা চালকদের মাঝে খাবার পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়েছে।

নড়াইলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। তীব্র তাপদাহে দুপুরের দিকে রাস্তায় মানুষের চলাচল বেশ কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে যারা দিনমজুর, রিকশা চালক বা ভ্যানচালক জীবিকার তাগিদে যাদের এই তীব্র রোদেও বাইরে বের হতে হচ্ছে, তারা পড়েছেন চরম ভোগান্তিতে। তাই জনজীবনে স্বস্তি ফেরাতে রাস্তায় চলাচলকারী তৃষ্ণার্ত মানুষের হাতে তুলে দেয়া হয়েছে বিশুদ্ধ খাবার পানির বোতল, রোদ থেকে বাঁচতে দেয়া হয়েছে ছাতা এবং গরমের স্বস্তির জন্য দেয়া হয়েছে হাতপাখা। এ কার্যক্রম আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram