ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৬
logo
প্রকাশিত : জুন ৪, ২০২৬

আত্রাইয়ে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ​নওগাঁর আত্রাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. বিপ্লব হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. বিপ্লব হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিপ্লব হোসেন বান্দাইখাড়া সিদ্ধেশরী মোড় এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোঃ সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহযোগী সংগঠন শ্রমিকলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

​অভিযানে নেতৃত্ব দেওয়া আত্রাই থানার এসআই মো. সাহাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বান্দাইখাড়া সিদ্দেশ্বরী মোড় এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিকলীগের কিছু নেতাকর্মী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সিদ্দেশ্বরী মোড় এলাকয় তার দোকান ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বান্দাইখাড়া সিদ্ধেশরী মোড় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছে এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram