ঢাকা
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৯
logo
প্রকাশিত : জুন ৩, ২০২৬

কুয়াকাটা উপকূলে ভেসে এলো মৃত বেলিন তিমি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা গভীর সমুদ্রে গিয়ে তিমিটির অস্তিত্ব নিশ্চিত করেন।

কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তিমিটি। প্রাথমিকভাবে এটিকে বেলিন (Baleen) প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। দৈর্ঘ্য আনুমানিক ৪০ থেকে ৪৫ ফুট। ধারণা করা হচ্ছে, এটি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে। তিমিটির শরীরের উপরের অংশের চামড়া খসে পড়েছে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কেএম বাচ্চু জানান, সংবাদ পাওয়ার পর স্পিডবোটে ঘটনাস্থলে গিয়ে তিমিটি দেখতে পান। পরে তিমিটি কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় ২ কিলোমিটার গভীর সমুদ্রে ভাসছিল। দৈর্ঘ্য প্রায় ৪০ থেকে ৪৫ ফুট হবে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে বিট কর্মকর্তারা ঘটনাস্থলে পাঠানো হয়েছে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সুস্থ সাগর প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে তিমিটি ৫ থেকে ৬ দিন আগে মারা গেছে। তবে বাহ্যিক অবস্থা দেখে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব নয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram