ঢাকা
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
logo
প্রকাশিত : জুন ৩, ২০২৬

রোগীকে হাসপাতালে নিতে কালক্ষেপণ করায় মৃত্যু, অ্যাম্বুলেন্স ড্রাইভার আটক

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: বুধবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুম নামের এক ব্যক্তি গুরুতর অসুস্থ হওয়ায় তার স্বজনরা চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দায়িত্বরত ডাক্তার রোগীর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

রোগীর স্বজনরা হাসপাতালে থাকা সরকারি ড্রাইভার বকুল হোসেনকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার বকুল হোসেন অসুস্থ রোগীকে গাড়িতে তেল নেই বলে অজুহাত দেখিয়ে কুষ্টিয়া হাসপাতালে নিতে অপারগতা প্রকাশ করে। অ্যাম্বুলেন্স ড্রাইভার বকুল হোসেনের অবহেলার কারণেই অসুস্থ আবু জাফর কুসুম হাসপাতালে মারা যায়।

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মৃত ব্যক্তি আবু জাফর কুসুমের ছেলে লিমন হোসেন জানান, আমার আব্বা খুব অসুস্থ। তাকে কুষ্টিয়া নিতে হবে তাড়াতাড়ি চলেন। এসময় হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার বকুল হোসেন গাড়িতে জ্বালানি তেল না থাকায় ভাড়ায় যেতে পারবে না, একপর্যায়ে প্রয়োজনীয় তেলের ব্যবস্থা করলেও তিনি কোথাও ভাড়ায় যাবেন না বলে পরিস্কার জানিয়ে দেন। ড্রাইভারের এরকম কালক্ষেপণের ফলে এক পর্যায়ে আমার আব্বা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারনে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মামুন বাদী হয়ে শৈলকুপা থানা বরাবর লিখিত অভিযোগ দিয়ে ড্রাইভার বকুল হোসেকে পুলিশের নিকট সোপর্দ করেন।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান, হাসপাতালে রোগী মারা যাওয়ার ঘটনায় সরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার বকুল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram