

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শ্যামল মিয়া বলেন, কটিয়াদী থানার মামলা নং ১২,(১৭/১১/২০২৫) সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬টি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গ্রেফতার কৃত নেতার নাম মোর্শেদ সজিব (৪৫)। তিনি আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
