ঢাকা
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৪
logo
প্রকাশিত : জুন ২, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ ও ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহক আস্থা ও সুশাসন রক্ষা সহ সকল প্রকার ষড়যন্ত্র বন্ধের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ব্যাংকের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম জয়পুরহাট এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি চলাকালীন বক্তব্য দেন গ্রাহক ফোরাম জয়পুরহাট কমিটির সচেতন গ্রাহক ফোরামের সভাপতি এনামুল হক হেলাল, সদস্য সচিব ইঞ্জি: আব্দুল বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহক মাও: সাইদুর রহমান, গ্রাহক জালাল উদ্দিন, হারুন, খাদিজা খাতুন, ফারজানা প্রমুখ।

মানববন্ধনে সচেতন গ্রাহক ফোরামের দাবি, ইসলামী ব্যাংকে নিয়োগ করা চেয়ারম্যান খুরশীদ আলমকে পদত্যাগ করতে হবে। ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করতে হবে। লুটপাটের সঙ্গে জড়িত কেউ ইসলামী ব্যাংকের বোর্ডে থাকতে পারবে না। ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করতে হবে। এস আলমের দখল করা মালিকানা এবং দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram