ঢাকা
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৫
logo
প্রকাশিত : জুন ২, ২০২৬

নলছিটিতে দাদার সাথে গোসল করতে গিয়ে জীবিত ফিরলো না নাতি

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার বিকপাশা গ্রামে দাদার সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাতির মৃত্যু হয়েছে।

নিহত রিহান হাওলাদার (৭) ওই গ্রামের মাসুম হাওলাদারের পুত্র। মঙ্গলবার দুপুরে স্বজনরা তার বাড়ির পাশে একটি পুকুর থেকে ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাবা মায়ের সাথে গ্রামে বেড়াতে এসেছিলেন শিশু রিহান। মঙ্গলবার দুপুরে দাদা আ.সালাম হাওলাদারের সাথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান।গোসল শেষে একা বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত পুকুরে পড়ে নিঁখোজ হন। স্বজনরা অনেক সময় তার সন্ধান না পেয়ে আশেপাশে খোঁজাখুজি শুরু করেন। পরে প্রতিবেশী শুভ হাওলাদার পুকুরে খোঁজা শুরু করলে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram