ঢাকা
logo
প্রকাশিত : June 2, 2026

মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মঙ্গলবার (২ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় মধুখালী মাল্টিপারপাস হলে মাদক ও বাল্যবিবাহ নিরোধে অংশীজনের সাথে ফরিদপুরের জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে সচেতনাতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

'মাদকমুক্ত মধুখালী গড়ি, সুস্থ সবল জীবন গড়ি' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ সময় বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা জামাতের আমির মাওলানা আলিমুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আবুল বাশারসহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইকবাল হাসান ও সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। আলোচনা পরবর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের মঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram