ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৮
logo
প্রকাশিত : জুন ২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরি সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই বস্তি মহল্লার মৃত নুর নবীর ছেলে ফিরোজ আলী (৪০)। তবে, সে গত ৫ বছর ধরে ভোলাহাটের শ্বশুরবাড়িতে বাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার সময় ভোলাহাট থানার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামের মোঃ এমরান আলীর বাড়ির গোয়ালঘরে গরুচুরির সময় হাতে-নাতে ধরা পড়ে। এসময় স্থানীয় গ্রামবাসী আটক চোরকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় গুরুত্বর আহত ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার সময় সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারেক জানান, ঘটনাটি জানতে পেরে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং পুরো বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram