ঢাকা
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৬
logo
প্রকাশিত : জুন ২, ২০২৬

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা আহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান (৩০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার (১ জুন) রাত ৯ টায় আমাইতাড়া-নজিপুর আঞ্চলিক সড়কের উপজেলার বিহারীনগর ব্রিজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক নুরুজ্জামান হোসেন (৫০) আহত হয়েছেন।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, আমাইতাড়া বাজার থেকে বাবা ও ছেলে একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামে ফিরছিলেন। পথে বিহারীনগর এলাকায় পৌচ্ছলে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আজিজার রহমান ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় মোটরসাইকেল চালক নুরুজ্জামান হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাস্তার উপরে খড় বোঝাই করে রাখা ছিল। খড়ের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছেলের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান পিতা।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পরিবারের নিকট দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram