ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩২
logo
প্রকাশিত : জুন ১, ২০২৬

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, রাজবাড়ীতে তিন পরিবহনকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি: ঈদযাত্রায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট অভিযানে রাজবাড়ীতে তিন পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জনসাধারণের যাত্রাকে নিরাপদ রাখা ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে রাজবাড়ী সদরের মুরগি ফার্ম এলাকায় এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় প্রতিটি বাস কাউন্টারে তদন্তপূর্বক নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা যাচাই করা হয় এবং বিভিন্ন পরিবহনের বাসে যাত্রীদের মতামত ও অভিযোগ যাচাই-বাছাই করা হয়।

এ সময় বিআরটিএ নির্ধারিত হারের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে, সপ্তবর্ণা পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরতের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া একই সময় জামান বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম বলেন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের থেকে নেওয়ার কোন সুযোগ নেই। আমরা আজ যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে ৩ পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram