ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৬
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৬

কলাপাড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা, আটক ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে চম্পাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা পালানোর সময় তিনজনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। আটকরা হলেন রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮)।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ, আধিপত্য বিস্তার বা ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram