ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫২
logo
প্রকাশিত : মে ২২, ২০২৬

বাবুগঞ্জে ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন, প্রশংসায় এসিল্যান্ড তামান্না

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে জনবান্ধব প্রশাসন ও দ্রুত ভূমি সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হয়েছেন। প্রশাসনিক বিধি অনুযায়ী শিগগিরই নতুন কর্মস্থলে যোগদানের সম্ভাবনা থাকলেও বাবুগঞ্জবাসীর মাঝে রেখে যাচ্ছেন সেবামুখী প্রশাসনের ইতিবাচক এক দৃষ্টান্ত।

গত ১৯ থেকে ২১ মে সারাদেশের ন্যায় বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্যে উঠে আসে উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নের চিত্র। মেলায় আগত সেবাপ্রার্থীরা বর্তমান সেবার পরিবেশ ও দ্রুত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

সেবাগ্রহীতাদের ভাষ্য অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর থেকে নামজারি আবেদন অযথা দীর্ঘদিন ঝুলে থাকার প্রবণতা অনেকটাই কমেছে। আবেদন জমা হওয়ার পর দ্রুত যাচাই-বাছাই ও শুনানির মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় সাধারণ মানুষের সময় ও দুর্ভোগ দুটোই কমেছে।

ভূমি অফিসে আসা কয়েকজন সেবাপ্রার্থী জানান, রেকর্ড সংশোধন, নামজারি ও অন্যান্য ভূমি সংক্রান্ত জটিল সমস্যার সমাধানে আগের তুলনায় অনেক বেশি গতি এসেছে। পাশাপাশি সাধারণ মানুষ এখন সরাসরি সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারছেন বলেও জানান তারা।

স্থানীয়দের অনেকে মনে করেন, দালাল ছাড়া ভূমি অফিসে কাজ হয় না ; এমন দীর্ঘদিনের নেতিবাচক ধারণা পরিবর্তনে কার্যকর ভূমিকা রেখেছেন তিনি। সেবাপ্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ এবং স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রমের কারণে সাধারণ মানুষের মধ্যে ভূমি অফিস নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

ভূমি অফিস সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন তিনি। কোনো ধরনের অনৈতিক অর্থ লেনদেন, হয়রানি কিংবা অনিয়মের অভিযোগ যেন না আসে, সে বিষয়ে নিয়মিত সতর্ক ও দিকনির্দেশনা দিয়ে আসছেন তিনি।

সচেতন মহলের মতে, দ্রুত সেবা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে বাবুগঞ্জে ইতিবাচক প্রশাসনিক সংস্কৃতির উদাহরণ সৃষ্টি করেছেন এই কর্মকর্তা।

পদোন্নতির খবরে স্থানীয়দের মাঝে আনন্দের পাশাপাশি এক ধরনের আক্ষেপও দেখা দিয়েছে। অনেকেই বলছেন, বাবুগঞ্জে তার মতো সেবামুখী কর্মকর্তার কর্মকাণ্ড দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমি সবসময় চেষ্টা করেছি যেন সাধারণ মানুষ হয়রানি ছাড়া দ্রুত সেবা পান। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সন্তুষ্টিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram