ঢাকা
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৮
logo
প্রকাশিত : মে ২১, ২০২৬

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামরিদের মাঝে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৪০ জন খামারিদের মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এইসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ পৌরবিএনপি'র সভাপতি রুহুল আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌরবিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজাসহ আরো অনেকে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডায়গনস্টিক ল্যাব উদ্বোধন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram