ঢাকা
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৬
logo
প্রকাশিত : মে ২১, ২০২৬

কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোঃ হায়দার মুন্সির বাড়ি থেকে একটি মোটর চুরি করে পালানোর সময় এলাকাবাসী রাজ্জাক বয়াতি নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য ছোহরাফ হোসেনন ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজ্জাক বয়াতি (৪০) উপজেলার আমুয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের বয়াতি বাড়ির সুলতান বয়াতির ছেলে।

এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram