ঢাকা
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৫
logo
প্রকাশিত : মে ২১, ২০২৬

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় ৪০ হাজার ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী ও তাঁর সহযোগী এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩–এর বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ছালেহা বেগম ও তাঁর সহযোগী মোহাম্মদ হাসিমকে আটক করা হয়। অভিযানের সময় আরও তিন থেকে চারজন মাদক কারবারি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আটক দুজন এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram