ঢাকা
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৪
logo
প্রকাশিত : মে ২১, ২০২৬

সোনাগাজীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই কিশোরীর ভাই ইমাম হোসেন মাহিমকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুজাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় সাবেক ছাত্রলীগ কর্মী মোহাম্মদ তাহসীনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা জাহাঙ্গীর আলম মিন্টু।

হামলায় নেতৃত্বদানকারী সাবেক ছাত্রলীগ কর্মী তাহসীনের কান ধরে উঠবস করে ছাত্রলীগ ছাড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে স্কুলে যাওয়া-আসার পথে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের তোতা মিয়ার ছেলে তাহসীন। ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানালে ওই ছাত্রীর ভাই মাহিম তাহসীনের পরিবারের কাছে অভিযোগ করেন।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে তাহসীন তার সহযোগী কিশোর গ্যাং সদস্য নিয়ে মাহিমকে মারধর করেন। বুধবার বিকাল সাড়ে পাঁচটায় পশ্চিম সুজাপুরের ফরায়েজী বাড়ির সামনে তাহসীন ও তার দল মাহিমের ওপর আবারও হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

মাহিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত মাহিমকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী যুবকের বাবা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। ঘটনা যাতে বড় না হয়, সে জন্য আমি তাদের কাছে অনুরোধও করেছি। কিন্তু তারপরও আমার ছেলের ওপর হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মামলা রুজু করা হয়েছে।আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram