ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৭
logo
প্রকাশিত : মে ২১, ২০২৬

যশোরের ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে মিম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তার বাড়ির পাশে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

নিহত মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, মিম গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর আজ ভোরে বাড়ির অদূরে বেনাপোল মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। এরপর তারা ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

ওসি আরো জানান, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের দাগ রয়েছে। আঘাতের কারণে তার মাথার ঘিলু বেরিয়ে গেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে নিহত মিমের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। রাতে মিমের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। এরপর একাধিকবার কল করা হলেও মিম আর ফোন রিসিভ করেননি।

নিলা খাতুনের দাবি, মিমের বন্ধুদের সাথেই তার শত্রুতা ছিল এবং তারাই এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram