ঢাকা
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৯
logo
প্রকাশিত : মে ২০, ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ৩

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক সিএনজির সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩৫)।

মঙ্গলবার রাত ১১টায় উপজেলার মাদ্রাসা পাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আহত দুইজন হলো উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে ফরিদ আহমদ ও হারুন মিয়ার ছেলে জাবেদ আহমদ। অপর আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত সিএনজিটি আস্তমা গ্রামের। আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারে যাওয়ার সময় চলন্ত অবস্থায় পেচন থেকে সজোরে ধাক্কা দেয় মালবোঝাই একটি ট্রাক। এতেই দুমড়েমুচড়ে যায় সিএনজিটি। দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। এর আগে গত শুক্রবার রাতে প্রায় কাছাকাছি জায়গায়, আস্তমা রাস্তার মুখে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটেছিলো। একই জায়গায় বার বার কেনো দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখে দুর্ঘটনা রোধে কাজ করার আহ্বান স্থানীয়দের।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলী উল্লাহ একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram