ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৩
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৬

অবৈধ জ্বালানি মজুত: চৌবাচ্চায় মিলল জেট ফুয়েল, ড্রামে ডিজেল ও অকটেন

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ভিআইপি রোড সংলগ্ন ও আকমল আলী স্লুইস গেট সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন ও ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের বিসিজিএস তাজউদ্দীনের সিগন্যাল কমিউনিকেশন অফিসার লেফটেন্যান্ট হাসিব-উল-ইসলাম।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার ভিআইপি রোড এলাকায় মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, সুইমিংপুলের মতো চৌবাচ্চা তৈরি করে তাতে জেট ফুয়েল মজুদ রাখা হয়েছিল। পাশে সারিবদ্ধ ড্রামে রাখা ছিল ডিজেল ও অকটেন। অভিযানের সময় একটি ট্যাংক লরি থেকে জেট ফুয়েল নামানো হচ্ছিল। এ সময় ট্যাংক লরিটি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট হাসিব-উল-ইসলাম বলেন, অভিযানে ওই স্থান থেকে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার অকটেন উদ্ধার করা হয়। এছাড়া জ্বালানি তেল বহনে ব্যবহৃত একটি ট্যাংক লরিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইপিজেড থানার আকমল আলী স্লুইস গেট সংলগ্ন এলাকায় মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আরো একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাজারজাতের উদ্দেশ্যে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার ভোজ্যতেল (সয়াবিন) জব্দ করা হয়।

তিনি আরো বলেন, দুটি অভিযানেই আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জ্বালানি ও ভোজ্য তেল চোরাকারবারির সঙ্গে সংশ্লিষ্ট মূলহোতাদের আটকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram