

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্নাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে)) সকালে ভূমি সেবা মেলার উদ্বোধন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য আগামী ৩ দিন এ মেলা উন্মুক্ত থাকবে। সেবাগ্রহীতারা এ মেলা হতে ভূমি সংক্রান্ত পরামর্শ ও সেবা নিতে পারবেন।
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (হোসনে আরা তন্নী (রাজস্ব) ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা এসব কর্মসূচীতে অংশ নেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম বলেন, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন।
