ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৯
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৬

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।

এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে তালিকাভুক্ত ২ হাজার প্রান্তিক জেলের মাঝে ৮ কেজি ডাল, ১০ কেজি সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ১২ কেজি আটা, ৪ কেজি লবণসহ মোট ৫৪ কেজি ভোজ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি ডাঃ মোঃ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram