ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৯
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৬

কাঠালিয়ায় জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদর ও বিভিন্ন হাট-বাজারে জুলাই সনদ বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি।

সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা সদরের ব্যবসায়ী ও বিভিন্ন হাট-বাজারে জেলা বিএনপি’র সদস্য সচিব ও ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আযম সৈকতের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ শাহাদাত হোসেন বলেন, যত অপপ্রচারই হোক বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, তাতে কোনো সন্দেহ নেই।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram