

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে পৌর শহরের আন্ধারমানিক ব্রিজের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. মুকুল খান (৪৭) বাগেরহাট জেলার ফকিরহাট থানার আটটাকি গ্রামের সোবাহান খানের ছেলে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ এ ব্যাপারে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।
