ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১১
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

নড়াইলে পিকআপ-লাটা সংঘর্ষে নিহত-১, আহত-৪

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে পিকআপ ও লাটা’র মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত ও আহত হয়েছেন ৪ জন। সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-যশোর সড়কের নড়াইল সদর উপজেলার তালতলা এলাকার পল্লী বিদ্যুতের আঞ্চলিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পিকআপ ভ্যান ও ইঞ্জিনচালিত লাটা গাড়ির (ইট বহনের যান) মুখোমুখি সংঘর্ষে নিহত ব্যক্তির নাম বাবু মিয়া। তিনি ওই পিকআপ ভ্যানের চালকের সহযোগী (হেলপার)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরোও ৪ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ইট বহনের কাজে ব্যবহৃত শ্যালো ইঞ্জিনচালিত দু’টি লাটা গাড়ি বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করে নড়াইল থেকে চৌগাছার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছালে একটি লাটা গাড়ি অপরটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে একটি খালি পিকআপ ভ্যানের সাথে লাটা গাড়ীটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের সহযোগী বাবু মিয়া মারা যান। ওই পিকআপটি ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। নিহত হেলপার বাবু মিয়া’র বাড়ি সাতক্ষীরার তালা এলাকায়। দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেছেন।

তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, মূলত লাটা গাড়ি দুটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram