

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে রোববার বিকেলে আত্রাই নদী বাঁধের রাস্তা পাকাকরণের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মহাদেবপুর নওগাঁ বাস্তবায়নে ১৩৯০ মিটার রাস্তা পাকাকরণ কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার নান্নু, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা মিরাজুল ইসলাম ও আলহাজ মো. আক্কাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. সেলিম উদ্দীন প্রমুখ।

