ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫১
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির উঠান থেকে আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) ভোর রাতে ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলম মিয়া মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি স্থানীয় একটি করাতকলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে আলম মিয়ার স্ত্রীর চিৎকার শুনে তার ছেলে আশরাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বাড়ির উঠানে আলম মিয়াকে মাথায় গভীর আঘাত ও গলাকাটা অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখা পায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসার পর খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তত করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram