ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

বিএএফ শাহীন কলেজে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান মেলা শুরু

বিএএফ শাহীন কলেজ, ঢাকায় ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞান ক্লাবের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বাংলাদেশ বিমান বাহিনী।

দুই দিনব্যাপী এই মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, দেয়ালিকা, ফটোগ্রাফসহ নানা সৃজনশীল উপস্থাপনা প্রদর্শন করেন। পাশাপাশি আয়োজন করা হয় বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও ট্রেজার হান্টসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম।

অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, ওএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিও উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ পাঠ করেন এ্যারোস্পেস এন্ড এভিয়েশন ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর বিভাগীয় পরিচালক (এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং) এয়ার কমডোর ড. সাইফুর রহমান বকাউল, এসিএসসি, পিএসসি।

কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, জিইউপি, বিইউপি, এসিএসসি, পিএসসি অনুষ্ঠানে আগত বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অতিথিবৃন্দদের স্বাগত জানান। ঢাকা শহরের প্রায় ৪০টির অধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ৪,৫০০ শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram