ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৫
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আজিজ আহমেদ, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নরোত্তমপুর ইউনিয়নের মোস্তফার হাপা সংলগ্ন মাঠে "মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন” এই প্রতিপাদ্যে নরোত্তমপুর মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি শরীফ উল্লাহ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান।

এসময় আরো অতিথি হিসেবে ছিলেন, বেগমগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার পাপেল রায়, এএসআই মশিউর রহমান, বেগমগঞ্জ উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, নরোত্তমপুর ইউনিয়ন সেস্বাসেবী সংগঠনের নেতৃত্ববৃন্দু মুহাম্মদ দুলাল মিয়া, আবদুর জাহের আশেক, পারভেজ হোসেন, ইকবাল হোসেন, নুর মোহাম্মদ মনু, মুহাম্মাদ রুবেল হোসেন, ফারুক হোসেনসহ আরো অনেকেই।

বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলোকে আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram