ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০০
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

নওগাঁর মান্দায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে প্রসাদপুর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, বিএনপি নেতা নুর বকস মণ্ডল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, যুবদলনেতা মাষ্টার এনামুল হক, চাউল কল মালিক সামসুল আলম হেলাল প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ২০৭১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক ৩ মেট্রিক টন ধান খাদ্যগুদামে দিতে পারবেন। অন্যদিকে চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ২৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. টিপু বলেন, মাঠ পর্যায়ের কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান সেই লক্ষ্যে দেশব্যাপী এই অভিযান শুরু করা হয়েছে। যদি লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই পূরণ হয়ে যায় তাহলে আরো বরাদ্দ পাওয়া সম্ভব। এছাড়া একজন কৃষক ঘরে বসেই অনলাইনের মাধ্যমে শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram