ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৩
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শিশুর ওপর অমানবিক নির্যাতন, মাদরাসা শিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের একটি হাফেজিয়া মাদরাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণীর ৯ বছর বয়সী এক ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। ওই অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

বুধবার (১৩ মে) সকালে জেলা শহরের পিটিআই আল হিদায়া হিফজুল কুরআন মডেল মাদরাসায় ওই ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর বুধবার (১৩ মে) দিবাগত রাতে অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে আটক করে পুলিশ। রাতেই ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতনের শিকার শিশুর মামা। আটককৃত শিক্ষক সাকির আলী (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে শিক্ষার্থী নুর ই সাফিকে অন্যান্য শিক্ষার্থীদের সামনে ওই শিশুকে প্রথমে একটি লাঠি বা স্কেল দিয়ে মারধর করেন শিক্ষক সাকির আলী। পরে তিনি শিশুটির গলা চেপে ধরে উপরে তুলে মাটিতে ফেলে দেন। শিশুটি কান্নাকাটি করলেও নির্যাতন চালিয়ে যেতে দেখা যায় তাকে। এ সময় ভয়ে অন্য শিক্ষার্থীরা শিশুটির কাছে এগিয়ে আসতে পারেনি। বিষয়টি বাসায় গিয়ে জানায় শিশু নূর ই সাফি। পরে অভিভাবকরা মাদরাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে মারধরর বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, এ ঘটনায় শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করেছিল। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির পরিবার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram