ঢাকা
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৮
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লায় হাম ও হামের উপসর্গ নিয়ে রাব্বি নামে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাতজনে। বুধবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। শিশু রাব্বি জেলার সদর দক্ষিণ উপজেলার কাউছার আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিয়া মঞ্জুর আহমেদ। তিনি জানান, ৯ মে নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শরীরে হামের উপসর্গ দেখা দেয়। ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২৭ জন এবং নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ২ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ জন।

পরিসংখ্যান বলছে, চলতি বছর এখন পর্যন্ত কুমিল্লা জেলায় মোট ১ হাজার ৫২৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১০২ জন। এখন পর্যন্ত হাম উপসর্গে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে বেশিরভাগই শারীরিক নানা জটিলতায় ভুগছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram