ঢাকা
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৯
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

শেরপুর প্রতিনিধি: ‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়ে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ওইসময় তিনি বলেন, বর্তমান সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা হোসনেয়ারাসহ সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ২২ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির মাঝে হুইল চেয়ার এবং ১টি থ্রি-হুইলার বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram