ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৩
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

ঈশ্বরদীতে কেমিক্যালের ধোঁয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীর মুলাডলি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে একটি কেমিক্যালের বোতল থেকে নির্গত ধোঁয়ায় প্রায় অর্ধশতাধিক স্কুলছাত্রী অসুস্থতার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটেছে।

কে বা কারা রেখে যায় সেটা জানা যায়নি। তবে ওই বোতলটি যেকোনো ভাবে ভেঙে যাওয়ায় প্রথমে ষষ্ঠ শ্রেণি ও পরে স্কুল বিষাক্ত গন্ধে অক্সিজেনের সমস্যা সৃষ্টি হলে প্রায় ৬০ জন ছাত্রী অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোযোগে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে সবাইকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পাবনা ৪ আসনের সাংসদ অধ্যাপক আবু তালেব মন্ডল ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়েব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রীদের চিকিৎসার খোঁজখবর নিতে আসেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও ভারপ্রাপ্ত থানা স্বাস্থ্য কর্মকর্তা কাবেরী শাহ জানান, ওই স্কুলে যেই কেমিক্যালের ভাঙ্গা বোতল দেখলাম তাতে করে অক্সিজেনের সমস্যা হওয়াতে প্রথমে কিছু ছাত্রীদের অবস্থা আশঙ্কা জনক থাকলেও বর্তমানে সবাই ভালো আছে। এবং বেশিরভাগ জন অসুস্থ হয়েছেন আতঙ্কিত হয়ে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram