

সরওয়ার কামাল, মহেশখালী: ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া ঘোনাপাড়া এলাকায় মুদিরছড়া থেকে আহমদিয়াকাটাঁ সড়কের সাইডে ড্রেনের কাজ করাকালীন সময়ে ডাম্পার গাড়ির চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১২.৪৫ মিনিটের সময় ঘটনাটি ঘটেছে। নিহত শ্রমিক জালালের বাড়ি দিনেশপুর। তাকে দ্রুত মহেশখালী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।
কাজের প্রকল্প "এসপিআরডিসি" চলমান কাজ। প্রকৌশলী মোঃ বণি আমিন জনি জানান, চলমান ড্রেনের কাজের শ্রমিক ডাম্পারের চাপায় অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যু হয়েছে।

