ঢাকা
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৬
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ কেজি ৮’শ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকা থেকে ৬ কেজি ৮’শ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবাররিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

আটককৃত হচ্ছে, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে মোঃ জয়নাল হক টুলু (৪৫)।

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মারুফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় র‍্যাব-৫ এর একটি দল জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে আসামি জয়নাল টুলু’র বাড়ীতে অভিযান চালিয়ে একটি বস্তার ভিতরে থাকা ৬ কেজি ৮’শ গ্রাম হেরোইন জব্দ করে।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের শেষে আজ বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram