ঢাকা
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৭
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

টোল বন্ধ না করলে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে যান চলাচল বন্ধের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আদায় কমিটি।

আজ বুধবার সকাল ৮টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে পরিবহন শ্রমিক, চালক, মালিকসহ ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নাগরিক অধিকার আদায় কমিটির নেতারা বলেন, বহুবার স্মারকলিপি দেওয়া হয়েছে, মানববন্ধন হয়েছে, বিভিন্ন পর্যায়ে দাবি জানানো হয়েছে। এমনকি স্থানীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদে বিষয়টি তুলেছিলেন। কিন্তু এখন পর্যন্ত টোল প্রত্যাহারে কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি। বরং টোলের হার বাড়িয়ে নতুন ইজারা দরপত্র আহ্বান করায় জনমনে ক্ষোভ আরও বেড়েছে।

বক্তারা অভিযোগ করেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর দীর্ঘ ৩৩ বছর থেকে টোল আদায় করা হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে। তিন দশকেরও বেশি সময় ধরে এই টোল আদায়; যা জেলাবাসীর জন্য এক ধরনের বৈষম্য সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ পড়ছে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানানো হলেও তা সরকার অবজ্ঞা করছে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই টোল ব্যবস্থার কারণে মানুষকে ভোগান্তি, হয়রানি এবং কর্মঘণ্টা নষ্টের শিকার হতে হচ্ছে। তাই এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত টোল প্রত্যাহারের দাবি জানান তারা। এ সময় আগামী ১৭ মের মধ্যে মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করা না হলে ১৮ মে সড়ক ভবন অবরোধসহ মহানন্দা সেতুতে যান চলাচল বন্ধের ঘোষণা দেন নেতারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram