ঢাকা
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
logo
প্রকাশিত : মে ১২, ২০২৬

ভারতীয় গলদা চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করে নদীতে অবমুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে ১ কিলোমিটার সামনে মহাসড়কে কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।

এ সময় সন্দেহজনক ২টি মাইক্রোবাস ও ১টি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশী করে ককসিটের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ গলদা চিংড়ি মাছের রেণু পোনা দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে চিংড়ির রেণু পোনাগুলো জব্দ করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

এ ব্যাপারে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram