ঢাকা
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৯
logo
প্রকাশিত : মে ১২, ২০২৬

বড়াইগ্রাম পৌরসভায় প্রায় ৪৭ কোটি টাকার বাজেট পেশ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় নানামুখী উন্নয়ন পরিকল্পনা উল্লেখ করে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রায় ৪৭ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এ বাজেট পেশ করেন।

বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৩৫ লক্ষ ১৯ হাজার ২২৯ টাকা আয় ও ৫ কোটি ১৬ লক্ষ ১৬ হাজার ১২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪১ কোটি ১৩ লক্ষ ৩৫ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। সর্বোপরি, বাজেটে মূলধনী আয় ও ব্যয় ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা নির্ধারণ করে ১৯ লক্ষ ৩ হাজার ২১৭ টাকা উদ্বৃত্ত রেখে ৪৬ কোটি ৯৩ লক্ষ ৪ হাজার ২২৯ টাকার বাজেট পেশ করা হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই বাজেট সভায় বক্তব্য রাখেন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ঈমান আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোবারক হোসেন টিপু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান, বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ সহ বিভিন্ন সুধীজন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা ফিরোজ হোসেন, সহকারী প্রকৌশলী ফেরদৌস ইসলাম, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ।

বাজেটে পৌর এলাকায় শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, দারিদ্র বিমোচনে সামাজিক কর্মসূচী, জেন্ডার বৈষম্য দূরীকরণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণ, তথ্য প্রযুক্তি, সংস্থাপন, হাট-বাজার ও মার্কেট উন্নয়ন, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহে অগ্রাধিকার দেয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram